
চন্দনাইশে ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস পালন
সঞ্চয়, ডিজিটাল নিরাপত্তা ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের চন্দনাইশে আর্থিক সাক্ষরতা দিবস পালন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
২০২৬ সালের আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে ইউসিবির চন্দনাইশ শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ইউসিবির চন্দনাইশ শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট রিজওয়ানুর রহমান। সঞ্চালনা করেন শাখার নির্বাহী কর্মকর্তা মো. রফিক আহমদ। উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার তৌহিদুর রহমান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗