
এপস্টেইনের সঙ্গে ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেন, চাপে ডয়েচে ব্যাংক
জেফরি এপস্টেইনের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করসংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস এবং রাশিয়ার অর্থপাচার-সংশ্লিষ্ট যোগাযোগের অভিযোগে নতুন করে চাপে পড়েছে জার্মানির ডয়েচে ব্যাংক। এসব বিষয়ে ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর মঙ্গলবার ব্যাংকটির শেয়ারে বড় দরপতন হয়েছে।
মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টে লেনদেনের শুরুতে ডয়েচে ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক অপরাধ নিয়ন্ত্রণ ও পরিচালন কাঠামোয় দীর্ঘদিনের নানা দুর্বলতার তথ্য উঠে এসেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেন প্রক্রিয়া করেছে ডয়েচে ব্যাংক। আগে প্রকাশিত তথ্যের তুলনায় এ অঙ্ক অনেক বেশি। তবে সন্দেহজনক লেনদেনের অর্থ এই নয় যে প্রতিটি লেনদেনই অপরাধমূলক ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
