
আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও এসিল্যান্ড মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও মিটিংয়ের অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বাগমারা উপজেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সাথে গত সোমবার গোপন মিটিং ও আঁতাতের সংবাদ পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে অপসারণের দাবিতে মঙ্গলবার ভবানীগঞ্জ বাজারের আলু হাঁটি থেকে মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্যদিকে ইউএনও অভিযোগ করেন, তারা বিভিন্ন দাবি দাওয়া করেন, তা না মানায় আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।
সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনতরা দাবি করেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামীলীগের পুনর্বাসনের চেষ্টা করছে ইউএনও। এটা মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের কাউকে পুর্নবাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। এসময় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗