১৭ নভেম্বর ২০২৬, ২০:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ১৯:১৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়

· খেলা

জার্মানির বার্লিন শহরে অলিম্পিয়াস্টাডিয়ন স্টেডিয়ামে এক অপ্রতিরোধ্য ম্যাচ উপভোগ করলেন জার্মান সমর্থকেরা। জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপের সামনে রিতীমত দিশাহারা ডাচ দলেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক জার্মানি ৫-০ গোলের ব্যবধানে হারাল জাভি হার্নান্দেজের টিমকে।১৯৫৯ সালের পর ডাচদের ইতিহাসে এই প্রথম বড় ও লজ্জাজনক হার।

ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা বেশ দাপুটে ছিল। ডাচ রক্ষণশীলে সবসময় ব্যস্ত রাখছিলেন জার্মানির দুই লেফট ও রাইট উইঙ্গার গ্রুদা ও শেরহান্ট। জার্মানির সামনে বেশ কয়েকটা সুযোগ আসলেও গোলের দেখা পেতে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের ৪১তম মিনিটে এক দুর্দান্ত শটে দলকে এগিয়ে নিয়ে যান শেরহান্ট। তার গোলে ১-০ অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিকেরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জার্মান দল ডাচদের উপর আরও চড়াও হয়। ম্যাচের ৬০ মিনিটে ডি-বক্সের আগ থেকে এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎস। তার ঠিক পাঁচ মিনিট পর ডাচদের জালে গ্রুদার ক্রস থেকে হেডে গোল করেন ডর্টমুন্ড সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক। ৭১ মিনিটে গ্রুদার এসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভির্টৎস।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ