
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব- ডিসি
পরিবেশ দূষণ রোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা সৃষ্টি করতে চাঁদপুর পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে পরীক্ষামূলকভাবে ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন (JACEA), টোকিওর সহযোগিতায় এ পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি ও প্রকল্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট জাপানি প্রতিনিধি ও প্রকল্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗