১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নে ২য় ধাপে ভোট গ্রহণ ৪ ফেব্রুয়ারি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২১:২০ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২১:২০

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নে ২য় ধাপে ভোট গ্রহণ ৪ ফেব্রুয়ারি

· বাংলাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি ও পরিসংখ্যান চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালে পাঁচটি ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নে ২য় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। গত সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সামনে নির্বাচনের এই বিস্তারিত রোডম্যাপ তুলে ধরেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশব্যাপী স্থানীয় সরকারের এই বৃহৎ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাঁচটি ধাপে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি ধাপের ভোটগ্রহণই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদরসহ দেশের ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হবে। পরবর্তীতে ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, ১৩ মে চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচনের মধ্য দিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়াটি সমাপ্ত হবে।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ