
উখিয়ায় মুজিবুর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক অভিযানে মুজিবুর হত্যা মামলার এজাহারনামা দুই আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ৮ এপিবিএন’র অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ক্যাম্প-৯-এর ব্লক-জি/২৯ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ২৯/জি-ব্লকের মৃত আবু তাহেরের ছেলে রশিদ উল্লাহ (৩৮), একই ক্যাম্পের ১৯/জি-ব্লকের মৃত ইউসুফ ওরফে ইউনুছ এর ছেলে মো. ইয়াহিয়া (৫৪)। ৮ এপিবিএন’র অধিনায়ক […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗