১৭ নভেম্বর ২০২৬, ২২:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রথম থেকে ১৬তম ব্যাচ এক ছাতায়, চবির জিইবি অ্যালামনাইয়ের নেতৃত্বে জুনায়েত ও সারোয়ার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২১:৫৩

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

প্রথম থেকে ১৬তম ব্যাচ এক ছাতায়, চবির জিইবি অ্যালামনাইয়ের নেতৃত্বে জুনায়েত ও সারোয়ার

· বাংলাদেশ

প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে আনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জুনায়েত কাউছারকে আহ্বায়ক এবং পঞ্চম ব্যাচের মো. সারোয়ার জাহান খানকে সদস্যসচিব করা হয়েছে। ২২ সদস্যের এ কমিটিতে বিভাগের প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের রাখা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় জিইবি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জিইবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি)। প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। সূচনা বক্তব্য দেন বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জুনায়েত কাউছার।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ