১৭ নভেম্বর ২০২৬, ২২:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ঝুঁকিতে গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের আর্থিক নিরাপত্তা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২১:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ২১:৩৭

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

ঝুঁকিতে গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের আর্থিক নিরাপত্তা

· বাংলাদেশ

ঢাকা: দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের আর্থিক সেবার অন্যতম প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণ, সঞ্চয় ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে কয়েক দশক ধরে গ্রামাঞ্চলের লাখ লাখ পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি। কিন্তু ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে এখন ব্যাংকটির শাখা পর্যায়ের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক শাখায় আগুন, ককটেল বিস্ফোরণ, নথিপত্র পুড়িয়ে ফেলা এবং নিরাপত্তা সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় শুধু ব্যাংকের সম্পদ নয়, এর সঙ্গে যুক্ত কোটি গ্রাহকের আর্থিক সেবাও ঝুঁকির মুখে পড়ছে।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২০২৫ সাল থেকে এসব ঘটনা আরও উদ্বেগজনক হয়ে ওঠে। গত ১৩ নভেম্বর থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় অন্তত ১৮টি অগ্নিসংযোগের ঘটনার ঘটে। এর মধ্যে সর্বশেষ গত ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ছয় দিনে দেশের ১৬ জেলায় ব্যাংকটির ২০টি শাখায় অগ্নিসংযোগ, অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক।

ব্যাংকের তথ্যানুযায়ী, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে। কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়েছে। ব্যাংকের শাখায় হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর, নথিপত্র ধ্বংস, নগদ টাকা পুড়িয়ে দেওয়া এবং নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনাও ঘটছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ