
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, যুবক আটক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের (ডিসি) অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজন যুবককে আটক করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে প্রাথমিকভাবে আটক ওই ব্যক্তির নাম জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া, বসিলা র্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। তিনি বলেন, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗