১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লন্ডনে আ.লীগের সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

লন্ডনে আ.লীগের সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির

· বাংলাদেশ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন দেশটির কট্টর ও ডানপন্থি রাজনীতিবিদেরা। এ ঘটনায় ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো ও রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ অভিবাসনবিরোধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তাদের কেউ কেউ সহিংসতায় জড়িত বিদেশি নাগরিক ও বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বিতাড়নের দাবিও তুলেছেন। স্থানীয় সময় গত সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতের আঁধারে লন্ডনের আবাসিক এলাকার সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির দৃশ্য দেখা যায়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ