১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

· বাংলাদেশ

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো জাকির হোসেন মিয়াজী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির পেশায় ঢালাই কাজের ঠিকাদার ছিলেন। তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুরু মিয়া মিজির বড় ছেলে। তবে তিনি পরিবার নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বসবাস করতেন।

জানা যায়, জাকির হোসেন মিয়াজী বিভিন্ন স্থাপনা পাকাকরণের ঠিকাদারি কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষে মোটরসাইকেলে করে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করেন।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ