
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন , সন্দেহে আওয়ামী লীগ-ছাত্রলীগ
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোতলজাতীয় কিছু ছুঁড়ে আগুন লাগানোর আলামত পেয়েছে পুলিশ, তবে কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি।
শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ একজনের ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে বাইরে অস্বাভাবিক আলো দেখতে পান। নিচে তাকিয়ে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করে অন্যদের সতর্ক করেন।
তার চিৎকারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক এলাকার লোকজন দ্রুত নিচে নেমে আসেন। পরে ব্যাংকের এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর আশপাশের সড়কে খোঁজাখুঁজি করেও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
