
রাজবাড়ীতে কায়েম উদ্দীন স্মৃতি পরিষদের রজতজয়ন্তী, বৃত্তি পেল ৯ শিক্ষার্থী
রাজবাড়ী: শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে রাজবাড়ীতে মরহুম মিয়া মোহাম্মদ কায়েম উদ্দীন স্মৃতি পরিষদের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বাৎসরিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ হোসেন খানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলাম ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বেনজির আহমেদ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

