
৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯ শ ১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ
দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দের দ্বিতীয় কিস্তি হিসেবে এ অর্থ ছাড় করা হয়েছে। ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করে।
মঞ্জুরি আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে নির্ধারিত রয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এ বরাদ্দ থেকে দ্বিতীয় কিস্তিতে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗