১৮ নভেম্বর ২০২৬, ১৮:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৩২

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

· বাংলাদেশ

বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি জেলার আলীকদম থানায় কর্মরত ছিলেন। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার আলিকদম উপজেলার শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন। পথে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে, তাঁর মরদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ