
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত
ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম, মো. সাইফুল আলমসহ অন্যান্য সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সার্বিক পরিকল্পনা ও সম্ভাব্যতা তুলে ধরতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

