
‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানি চলাকালে সোহাগ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি আইনজীবী, বোমা মারব কেন।’
এ দিন কারাগার থেকে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗