
দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম
ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সৃজনশীল করে তুলতে বেশ কিছু এআই ফিচার।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর।
নতুন স্মার্টফোনটির পাশাপাশি অনুষ্ঠানে উন্মোচন করা হয় জেফার, মাশা ও ফিরোজ জং-এর রাতুলের তৈরি অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম। এই অ্যান্থেমের সঙ্গে প্রকাশ করা হয় এর এআই দ্বারা তৈরি মিউজিক ভিডিও। পাশাপাশি, অনুষ্ঠানে তিন শিল্পী একক সংগীত পরিবেশনাও করেন। এছাড়া, সৃজনশীল কাজের চর্চায় এআই এর ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নামও ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
