
কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চাঁদপুরের কচুয়া পৌরসভার করইশ গ্রামের মৃর্ধা বাড়ির আলোচিত শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত শিশু ফাহমিদা আক্তারের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗