১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মোরেলগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক সংকট

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২০:১৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২০:১৫

প্রধান সংবাদ

Dainik Purbanchal বাংলা

মোরেলগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক সংকট

· বাংলাদেশ

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)॥ বাগেরহাটের ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে দীর্ঘ দিন ধরে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এখানে ৪৮০ জন শিার্থীর জন্য শিক্ষক রয়েছে মাত্র ৬ জন। অথচ শিক্ষকের পদ রয়েছে ১৮টি। তাছাড়া এটি একটি বালিকা বিদ্যালয় হলেও নেই কোন নারী শিক্ষক।

খোঁজ নিয়ে জানাগেছে, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৪৮০ জন । গত কয়েক বছর ধরে শিক্ষক হিসেবে রয়েছেন মাত্র ৬ জন। এ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার ১৮ টি পদ থাকলেও দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষকের পদ শুণ্য রয়েছে। অফিস সহকারীর দুটি পদ থাকলেও তা শূণ্য। চতুর্থ শ্রেণির কর্মচারীর ৫ টি পদের ৫ টিই শূন্য।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম । প্রশাসনিক দায়িত্ব পালনসহ অফিস সহায়কের কাজ করতে গিয়ে তার পেক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না। বাকি ৫ জন শিক্ষকের মধ্যে দুজন ইসলাম ধর্মীয় শিক্ষক, একজন ভূগোল, একজন কৃষি ও একজন ইংরেজি শিক্ষক। এই ৫ জন শিক্ষক দিয়েই চলছে ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। ১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এ বিদ্যালয়টিকে সরকারি করণ করেন। সরকারি করণের পূর্ব থেকেই স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের প্রচেস্টায় ভাল ফলাফল করাসহ বেশ সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ