
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
প্রদীপ ঘোষ,যশোর ঃ নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের এমন অংশগ্রহণ বাস্তবায়িত হলে পুরো শহরকে একটি সমন্বিত নজরদারি ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যশোর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধী শনাক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, জনসমাগমপূর্ণ স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকায় এসব ক্যামেরা স্থাাপন করা হবে। এআই প্রযুক্তির সহায়তায় ক্যামেরায় ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে সন্দেহজনক গতিবিধি ও নির্দিষ্ট ধরনের অপরাধমূলক কর্মকান্ড শনাক্ত করার সুযোগ তৈরি হবে।
প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদক কারবার, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকন্ড এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে অপরাধ সংঘটনের পর ঘঁনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ, অপরাধীদের চলাচলের পথ অনুসরণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗