১৮ নভেম্বর ২০২৬, ২৩:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ককটেল-পেট্রোল বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি বরদাশত করা হবে না : এসপি মাসুদ আলম

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫২ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫২

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

ককটেল-পেট্রোল বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি বরদাশত করা হবে না : এসপি মাসুদ আলম

· বাংলাদেশ

‘আমরা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে নই, আমরা অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে’ এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

তিনি বলেছেন, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধী যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৮ অক্টোবর) রাতে পটিয়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষ একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ