
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে গণতন্ত্র: প্রধানমন্ত্রী
ঢাকা : ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে একটি শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, আলোচনা, সমালোচনা, মতপার্থক্য ও ভিন্নমত গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসতে হবে।
সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে সমাপ্তির পথে উল্লেখ করে প্রধানমন্ত্রী জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্বতন্ত্র সদস্য, বিরোধী দলের সদস্য এবং নিজের দলের সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমান এই সংসদ দাঁড়িয়ে আছে হাজারো মানুষের রক্ত ও ত্যাগের ওপর। গণতান্ত্রিক এই সংসদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে এবং দেশের ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠা একটি তাবেদার অপশক্তিকে ব্যবহার করে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗