
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের কবরস্থানের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা!
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় আলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মসজিদের কবরস্থান সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে মসজিদে আসার চলাচলের পথ দখল করার চেষ্টার অভিযোগ করেন কমপ্লেক্স কর্তৃপক্ষ ।
এ সময় মুসুল্লীদের বাধা এবং হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে মসজিদের সম্পত্তি দখল থেকে রক্ষা পায় বলে আহমদ আলী রহ.ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষ সংবাদকর্মীদের জানান। তবে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করেন, মো.আলাল হোসেন নামের ওই ব্যক্তি।
কর্তৃপক্ষ জানান, সন্ধ্যার দিকে কিছু লোকজন নিয়ে আলাল হোসেন মসজিদের মালিকানাধীন চলাচলের পথ জোরপূর্বক দখলের চেষ্টা করলে মুসুল্লীরা বাধা দেন। বিষয়টি জানতে পেরে তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ নম্বরে ফোন দিলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗