১৯ নভেম্বর ২০২৬, ০০:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাঁটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে : সংসদে জামায়াত আমির

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৩

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাঁটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে : সংসদে জামায়াত আমির

· রাজনীতি

প্রবাহ রিপোর্ট : ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশজুড়ে আবারও নাশকতা, হামলা ও অগ্নিসংযোগ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা ও সহিংসতা প্রত্যক্ষ করা যাচ্ছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনের আড়ালে লেদার ফ্যাক্টরি, সিরামিক ফ্যাক্টরি এবং বিদ্যুৎ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি ‘তৃতীয় অপশক্তি’ বা বহিরাগত দুষ্কৃতিকারীদের উস্কানি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ব্যাকপ্যাক নিয়ে মিছিলে ঢুকে পড়া এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিরোধীদলীয় নেতা।

দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস শিল্পখাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ছে। চলমান নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিলেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি এখনো জাতির সামনে স্পষ্ট হয়নি বলে তিনি মন্তব্য করেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ