
টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ
প্রবাহ রিপোর্ট ঃ সাধারণত জনগণের গাড়ি চুরিসহ অপরাধমূলক কর্মকা- ঠেকাতে নানা কর্মকৌশল গ্রহণ করে থাকেন পুলিশ। সেই পুলিশ নিজেদের যানবাহন চোরের হাত থেকে রক্ষা করতে পারেননি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। দিনদুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি ‘পিকআপ ভ্যান’ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে সিএমপিতে চলছে তোলপাড়। পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে চোর ধরতে অভিযান শুরু করেছে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িটি উদ্ধার করতে পারেনি তারা। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সিএমপির হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। গাড়িটিতে একজন এসআইসহ ৭ জন পুলিশ সদস্য ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

