
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ : কাউন্টার থেকে মুছে ফেলা হল টুঙ্গিপাড়ার নাম
স্টাফ রিপোর্টার ঃ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের কাউন্টারে গিয়ে তারা সাইনবোর্ডে কালি দিয়ে নাম মুছে দেন।
কোথাও ব্যানার-ফেস্টুন ঘুরিয়ে দেওয়া হয়, আবার কোথাও কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়। এ সময় তারা ঘোষণা দেন, খুলনায় টুঙ্গিপাড়া নামের কোনো কাউন্টার থাকতে দেওয়া হবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে কাউন্টারগুলোতে প্রবেশ করেন।
পরে সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া লেখা অংশ মুছে দেন। রয়্যাল মোড়ের কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। তাদের মধ্যে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার একটি কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
