
লাখাইয়ে ১২ মামলার আসামি আমিরুল ইসলাম গ্রেফতার
লাখাই প্রতনিধি ॥ লাখাই উপজেলার বামৈ থেকে আমিরুল ইসলাম আমিনুল (৪৫) নামে ১২টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বামৈ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিরুল ইসলাম আমিনুল বামৈ গ্রামের খেলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আমিরুল ইসলামের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে চুরির মামলা ৩টি, ডাকাতির প্রস্তুতির মামলা ৬টি এবং ডাকাতির মামলা ৩টি। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আমিরুল ইসলাম এলাকায় ডাকাত হিসেবে পরিচিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

