১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

· বাংলাদেশ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সাগর উত্তাল থাকায় বুধবার (১৮ নভেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সেন্টমার্টিন ভ্রমণে যেতে আগ্রহী পর্যটকদের যাত্রা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার চলাচল শুরু হবে। বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা ওই একই টিকিটে দ্বীপ ভ্রমণে যেতে পারবেন।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, যেসব পর্যটক বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে ভ্রমণে যেতে চাইবেন না, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। পাশাপাশি সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ