১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কাদের মোল্লার সংক্ষিপ্ত রায়ে ফাঁসি ‘লজ্জার’, বললেন প্রধান বিচারপতি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

কাদের মোল্লার সংক্ষিপ্ত রায়ে ফাঁসি ‘লজ্জার’, বললেন প্রধান বিচারপতি

· বাংলাদেশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। বিচারপতি হিসেবে এ চেয়ারে বসে এমন রায় দেওয়া লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

শুনানিতে আপিল বিভাগের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ