
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সড়কে আগুন ও গাছ কেটে অবরোধের চেষ্টা
চট্টগ্রামের আনোয়ারায় হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী। এ সময় কয়েকজনের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা যায়। মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়িসংলগ্ন সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টাও করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗