
মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল জেলা পরিষদ
মৌলভীবাজার২৪ ডেস্ক: দুঃস্থ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ৩২০ জন উপকারভোগীর মাঝে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার এ অনুদান দেওয়া হয়।
জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকার।
মূল প্রতিবেদন: Moulvibazar24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗