১৯ নভেম্বর ২০২৬, ১৫:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘পকেটে তার হাওয়াই মিঠাই’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৪:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৪:০৩

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

‘পকেটে তার হাওয়াই মিঠাই’

· বাংলাদেশ

বইটির নামকরণে রয়েছে শৈশবের দুরন্ত আনন্দ ও বিস্ময়ের ইঙ্গিত। হাওয়াই মিঠাই যেমন রঙিন, হালকা এবং মুখে দিলেই মিলিয়ে যায়, তেমনি শৈশবের আনন্দ ও স্বপ্ন ক্ষণস্থায়ী হয়েও মনে গভীর ছাপ ফেলে। কবির পকেটে যেন জমা আছে গান, রোদ, মেঘ, পাখি, নদী, ঘুড়ি, বৃষ্টি ও স্মৃতির নানা রঙিন উপকরণ।

‘এক পকেটে পাতার বাঁশি, অন্যটাতে কি?/ বলছে দেখো জলের গানে আকাশ ভরেছি।’ (‘পকেটে তার হাওয়াই মিঠাই’, পৃষ্ঠা-৮)। কল্পনা, প্রকৃতি, শৈশবের দুরন্ত বিস্ময় আর শব্দের মায়াবি কারুকাজে বোনা এই কবিতা যেন সমগ্র গ্রন্থেরই একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি।

কবির অন্যতম শক্তি তাঁর কল্পনাপ্রবণতা। পরিচিত প্রকৃতি ও সাধারণ দৃশ্যকে তিনি অভিনব কাব্যিক ব্যঞ্জনায় উপস্থাপন করেন। তাঁর কবিতায় মেঘের অসুখ হয়, আকাশের জ্বর আসে, রোদ ভবঘুরে হয়ে যায়, ডাহুক মেয়ে ঝাঁকা কাঁধে রোদ নিয়ে বাড়ি ফেরে। ‘ঘুম ভাঙানোর গল্প’ কবিতায় স্কুল পালানো মেঘের ঘুম ভাঙাতে জোনাকি, মেঘের বোন ও বিদ্যুৎ-ওড়ার উপস্থিতি এক মজার কল্পনার জগৎ তৈরি করেছে। প্রকৃতির উপাদানগুলো এখানে জড় বস্তু নয়, যেন স্বতন্ত্র চরিত্র।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ