১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:১৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৪

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ

· বাংলাদেশ

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী টিটিসির অধ্যক্ষের কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কেনাকাটা সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এক প্রশিক্ষণার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং কেনাকাটায় অনিয়মের বিষয়গুলো যাচাই করা হয়েছে।

ভাতা প্রদান না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বরাদ্দ পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হয়। কয়েকটি প্রশিক্ষণের ক্ষেত্রে বরাদ্দ না পাওয়া কিংবা বরাদ্দের অর্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (ল্যাপস) ভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে এসব ভাতা পরিশোধ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ