
কসোভোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ বাংলাদেশের
কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথাও তিনি তুলে ধরেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
কসোভোর রাষ্ট্রদূত জানান, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে দেশটির কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
