
সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর : সুরে ও স্মৃতিতে আজও অমলিন
বিনোদন ডেস্ক : আজ বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ‘আগুনের কথা বন্ধুকে বলি, দু-হাতে আগুন তারও; কার মালা হতে খসে পড়া ফুল, রক্তের চেয়ে গাঢ়’-তার গানে প্রেম আর আগুন মিলেমিশে একাকার হয়ে যেত। বাংলা সংগীতে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠা এই শিল্পীর সৃষ্টি আজও সমান উজ্জ্বল ও প্রাসঙ্গিক।
সঞ্জীব চৌধুরী সেই বিরল শিল্পীদের একজন, যাকে স্ব-উদ্যোগে স্মরণ করে সাধারণ শ্রোতা ও গানের মানুষেরা। তার জন্য প্রয়োজন পড়ে না কোনো সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক আয়োজন। এই যেমন, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসবে বিশেষ গানের আসর ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে এই অনুষ্ঠানে সঞ্জীব স্মরণে গাইবেন তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী। তার মধ্যে রয়েছেন রিমঝিম, তুহিন কান্তি দাস, স্বরব্যাঞ্জো, অর্ঘ্য দেব, নবীন কিশোর গোস্বামী, অং অং, মাহমুদুল হাসান প্রমুখ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

