১৯ নভেম্বর ২০২৬, ১৭:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের হার বাংলাদেশের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:২২ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:২২

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের হার বাংলাদেশের

· খেলা

জোহানেসবার্গ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লড়াইয়ের আভাস দিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। কাগিসো রাবাদা ও সিমন হারমারের বোলিংয়ে শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।

১৫ নভেম্বর শুরু হওয়া দুই দলের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয় জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং আরও ভঙ্গুর হয়ে পড়ে। ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করা বাংলাদেশ শেষ পর্যন্ত ১৬৮ রানে অলআউট হয়। দলের হয়ে মাহফিজুল ইসলাম করেন ৩২ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সিমন হারমার ৬টি উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ