
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটি পক্ষ থেকে আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে আবেদনকারী অসুস্থ,অস্বচ্ছল ও দুঃস্থ সাংবাদিকদের আবেদন ও কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যান ট্রাস্ট জেলা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বার্ধক্যজনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে জেলার অনেক প্রবীণ ও কর্মরত সাংবাদিক বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের এ দুঃসময়ে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকগণের আবেদনগুলো যাতে কল্যাণট্রাস্ট বিবেচনা করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


