২০ নভেম্বর ২০২৬, ২০:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

“বৈশ্বিক আয়নায় ক্ষতবিক্ষত বাংলাদেশ” অস্তিত্ব না থাকলে কী নিয়ে দাঁড়াব আমরা, “লালসার রাজনৈতিক প্রতিহিংসা”..?

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪০

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

“বৈশ্বিক আয়নায় ক্ষতবিক্ষত বাংলাদেশ” অস্তিত্ব না থাকলে কী নিয়ে দাঁড়াব আমরা, “লালসার রাজনৈতিক প্রতিহিংসা”..?

· বাংলাদেশ

সকালে ঘুম ভেঙে পৃথিবীর প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর পাতায় চোখ রাখতেই বুকের ভেতরটা হিম হয়ে আসে; কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকতে হয়! তারা আজ লিড নিউজ করেছে বাংলাদেশ কে নিয়ে! “A Village Burned, Its People Killed or Exiled. Was It Genocide?” রাজনীতির জয়–পরাজয়, ক্ষমতার মসনদ কিংবা প্রতিপক্ষকে পরাস্ত করার হিসাব—সবই তুচ্ছ হয়ে যাবে, যদি অন্ধ আবেগ, ক্ষমতার লালসা আর অসহিষ্ণুতার আগুনে একদিন রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ে। যে মাটিতে দাঁড়িয়ে এত লড়াই আর অহংকার, সেই মাটিটুকুই যদি পায়ের নিচে নিরাপদ না থাকে, তবে শেষ পর্যন্ত কী নিয়ে বাঁচব আমরা?

বিশ্বসংবাদ পরিবেশনে রয়টার্স (Reuters) ও দ্য গার্ডিয়ান (The Guardian)-এর মতো গণমাধ্যমগুলো কোটি কোটি আন্তর্জাতিক পাঠকের কাছে গোটা পৃথিবীকে দেখার একেকটি আয়না। সেই বৈশ্বিক দর্পণে সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বাংলাদেশের নামের পাশে যখন রাজনৈতিক উত্তেজনা, অগ্নিসংযোগ, প্রাণহানি ও অনিশ্চয়তার বিবরণ উঠে আসে, তখন প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মনেই এক কঠিন প্রশ্ন জাগে—আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?

অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি পতাকা ও স্বাধীন মানচিত্র অর্জিত হয়েছে, সেই দেশকে বারবার সহিংসতা ও অস্থিরতার আন্তর্জাতিক শিরোনামে দেখতে পাওয়া কেবল মন খারাপের বিষয় নয়। এটি জাতীয় আত্মসম্মানের প্রশ্ন, বিবেকের প্রশ্ন এবং জন্মভূমির ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কার বিষয়।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ