১৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন এর যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষনের সমাপনী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন এর যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষনের সমাপনী

· বাংলাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন এর ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী পরিচালনায় ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় সেনা রিজিয়ন মাঠে এই ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবান জোনের জোন কমান্ডার লে: কর্ণেল সায়েম আহমেদ, পিএসসি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেড এর ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই এর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন সহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জোনের জোন কমান্ডার লে: কর্ণেল সায়েম আহমেদ, পিএসসি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহনকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি জ্ঞান এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেছেন এই অর্জন আপনাদের জীবনের জন্য একটি বড় অর্জন। এই অর্জনকে কাজে লাগাতে হবে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ