
হাটে-মাঠে শীতের সবজি
অক্টোবর শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময়। তবে বর্তমানে কৃষকরা আগস্ট থেকেই চারা রোপণ শুরু করে। আগাম ফলনের আশায় কৃষকরা এই কাজ করে থাকে। তবে উত্তরবঙ্গে অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী জেলা বগুড়ায় শীতকালের পাশাপাশি সারা বছরজুড়েই প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই জেলার শিবগঞ্জ, মোকামতলা, শাজাহানপুর ও সদর উপজেলায় ব্যাপক সবজি চাষ হয়। সেই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। সম্প্রতি বগুড়ার সবজি খেত ও হাট ঘুরে শীতকালীন সবজির ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
The post হাটে-মাঠে শীতের সবজি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
