২০ নভেম্বর ২০২৬, ০০:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কালীগঞ্জে ৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৪০

প্রধান সংবাদ

Dainik Purbanchal বাংলা

কালীগঞ্জে ৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ

· বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী মাঠের বুক চিরে চলে গেছে একটি পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা শতাধিক খেজুরগাছ সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সবুজ ফসলের মাঠের মাঝখানে এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

জানা যায়, ১৯৮৬ সালে খয়েরতলা গ্রামের কৃষক হারুন অর রশিদ শখ করে সড়কের দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেন। সময়ের ব্যবধানে ছোট ছোট সেই চারাগাছ আজ বিশাল আকার ধারণ করেছে। প্রায় চার দশক পর গাছগুলো এখন এলাকার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

গত ৯ নভেম্বর সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলে করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা আসছেন। কেউ রাস্তার দুই পাশের সারি সারি খেজুরগাছের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে আঁকাবাঁকা পিচঢালা সড়ক এবং দুই পাশের সারি সারি খেজুরগাছ মিলে তৈরি করেছে এক অপরূপ দৃশ্য।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ