হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন
নিউজ ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



