
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ আইসিজের
২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে গণহত্যাসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আদালত জানান, আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের যে ক্ষতি হয়েছে, তার দায় মিয়ানমারকে নিতে হবে।
রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, বাধ্যবাধকতা লঙ্ঘনের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য মিয়ানমার ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে পুনঃস্থাপনের মাধ্যমে যে ক্ষতি পূরণ করা সম্ভব, সেগুলো বাদ দিয়ে অবশিষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই রায়ের পর বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়েছে। রায়ের পর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিঙ্গা শরণার্থী নেতা সৈয়দ উল্লাহ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
