১৯ নভেম্বর ২০২৬, ২১:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আ. লীগকে আর ছাড় দেয়া হবে না- ড.জালাল উদ্দিন এমপি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ২১:২২ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ২১:২২

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

আ. লীগকে আর ছাড় দেয়া হবে না- ড.জালাল উদ্দিন এমপি

· বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পেন্নাই সড়কসহ বিভিন্ন পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যে এবং অবৈধ লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়ন এবং মতলব পৌরসভার বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা লকডাউন বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। নারায়ণপুর বাজারের গৌরীপুর পেন্নাই সড়কে লকডাউন বিরোধী মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন। তিনি কার্যক্রম আওয়ামী লীগের উদ্দেশ্য করে বলেন, সারা দেশে অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে আবারো প্রমাণ করলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার এ বাংলার মাটিতে নেই। মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ এবং হাঙ্গর সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটি মামলাও আপনাদের বিরুদ্ধে হয়নি। আমি চেয়েছিলাম আপনারা শান্তিতে বাস করেন। কিন্তু আপনারা সেই শান্তি চান না। আপনারা যেভাবেই দেশে অরাজকতা সৃষ্টি করছেন আপনাদের ঠিকানা হবে জেলখানায়।

তাদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন মতলব উত্তর দক্ষিণের একটি বাড়িতে যদি আগুন সন্ত্রাস সৃষ্টি করেন তাহলে আওয়ামী লীগের একটি পরিবার ও শান্তিতে বসবাস করতে পারবেন না।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ