
নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান মন্ত্রী
বিশেষ প্রতিনিধি: দেশের প্রান্তিক ও জেলা পর্যায়ের জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল এবং বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায়–বিশেষ করে টাঙ্গাইলের মতো অঞ্চলগুলোতে–ক্যান্সার ও জটিল রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। কেবল ব্যক্তিগত বা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী চিকিৎসা সংকট সমাধান করা সম্ভব নয়। তাই নিউক্লিয়ার মেডিসিনের মতো আধুনিক চিকিৎসা ব্যবস্থা জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে সাধারণ মানুষ নিজ এলাকাতেই উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পাবেন এবং চিকিৎসার জন্য ঢাকায় আসার চাপও অনেকটা লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

