
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন
রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদের মালিকানাধীন তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকায় ভবনটির দ্বিতীয় তলায় এ আগুন লাগে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় দুই কক্ষবিশিষ্ট একটি অফিস কাম বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
