
দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে বন্ধু বললেন ট্রাম্প
প্রবাহ রিপোর্ট ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে দুই নেতার আন্তরিক কথাবার্তা ও করমর্দনের দৃশ্যও নজর কেড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে।
তারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এই বৈঠকের মধ্য দিয়ে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সূচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



