
রোহিঙ্গা ‘গণহত্যা’র দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার
প্রবাহ ডেস্ক : ২০১৭ সালে সামরিক অভিযানের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারকে ‘গণহত্যার অভিপ্রায়’ থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজে এ মামলার রায় ঘোষণা করেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
আল জাজিরার খবরে বলা হয়, প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ার সময় আইসিজের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
তিনি বলেন, ‘আদালত মনে করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করেছে।’ নির্দিষ্ট কয়েকটি ঘটনার উল্লেখ করে বিচারক বলেন, সেসব ক্ষেত্রে মিয়ানমার ‘গণহত্যার উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗